আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে লেবানন ও ইসরায়েলের মাঝে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র জানায়, আগামী ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই যুদ্ধবিরতির উদ্দেশ্য একটি স্থায়ী নিরাপত্তা ও শান্তি চুক্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য আলোচনা চালানো।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে তেল আবিব। দেশটির মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যরা অভিযোগ করেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।
Your Comment